ফ্রিদার নতুন রোমান্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌভাগ্যের ‘বরকন্যা’ না বলে আর কী-ই বা বলা যায় ফ্রিদা পিন্টোকে! স্লামডগ মিলিয়নিয়ার ছবিতে অভিনয়ের পর থেকে সৌভাগ্যের ‘মিলিয়নিয়ার’ও বনে যাচ্ছেন এই তারকা। ইউ উইল মিট এ টল ডার্ক স্ট্রেঞ্জার, রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপস এবং ইমমর্টাল ছবির পর এবার নাম লেখালেন নাইট অব কাপস নামের আরেক হলিউডি ছবিতে। সৌভাগ্যের বিষয় আসছে, কারণ, ফ্রিদা এই ছবিতে সহ-অভিনেতা হিসেবে পাচ্ছেন অস্কারজয়ী ক্রিশ্চিয়ান বেলকে। এরই মধ্যে শুরু হয়েছে শুটিং। শুটিংয়ে বেলের সঙ্গে ফ্রিদাকে দেখা গেছে শান্তা মনিকার সমুদ্রসৈকতে দারুণ রোমান্টিক কিছু দৃশ্যে। টেরেন্স মালিকের এই ছবির কুশীলবদের তালিকায় আরও আছেন নাটালি পোর্টম্যান ও কেট ব্লশেট। আগামী বছর ছবিটি মুক্তি পাবে বিশ্বব্যাপী। পিটিআই।