ফ্রিদার পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাছে লোকে কিছু বলছে ফ্রিদা পিন্টোর পোশাক-আশাক নিয়ে। সমালোচনার ঝড়টা ফের বেগবান হয়েছে নিউইয়র্কের মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্ট কস্টিউম ইনস্টিটিউট বেনেফিটে ফ্রিদা হেঁটে আসার পর। স্লামডগ মিলিয়নিয়ার ছবির এই তারকা সেদিন সাদা রঙের একটা গাউন পরেছিলেন, গলায় ছিল কালো টাই। ব্যস, একদল ফ্যাশনবিশেষজ্ঞের মতে তা পুরোটাই উড়াধুরা! আরেক দল বলছে, বেশ মানিয়েছে। ছবি নয়, ফ্রিদাকে ঘিরে যত আলোচনা-আগ্রহ, সব তাঁর পোশাক নিয়েই। এ পর্যন্ত গায়ে বিশ্বখ্যাত বেশ কয়েকটি প্রতিষ্ঠানের পোশাক চাপিয়ে উপস্থিত হয়েছেন জমকালো সব অনুষ্ঠানে। তবে তাঁর হিতাকাঙ্ক্ষীরা বলছেন, এত শিগগিরই ফ্রিদাকে ‘আমড়া কাঠের ঢেঁকি’ বলা অনুচিত। এখনো অনেক সময় বাকি। ওয়েবসাইট।