ফ্রিদার রেসিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুনিয়ার সেরা সুন্দরীদের তালিকায় বেশ ওপরের দিকেই নাম আছে। তাতেও তৃপ্তির ঢেঁকুর তুলছেন না। ঢেঁকুর তুলছেন সবজির জুস পান করে! কারণ, সবজির জুসে ত্বক হবে উজ্জ্বল, আরও সুন্দর। তরিকাটা স্লামডগ মিলিয়নিয়ার ছবির অভিনেত্রী ফ্রিদা পিন্টোর। ২৬ বছর বয়সী এই তারকা বলছেন, ‘বেশি বেশি সবজির জুস খাচ্ছি আমি। জুস সুস্বাদু করতে ধনেপাতা আর গোলমরিচও মিশিয়ে নিচ্ছি। ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধিতে তা তো খুবই কার্যকর, পাশাপাশি হজমক্রিয়ার জন্যও দারুণ উপকারী।’ আর দশজন তাঁর সৌন্দর্যে মুগ্ধ হয়ে ‘মারহাবা’ বললেও, ফ্রিদা বেশ খুঁতখুঁতে নিজের ত্বক আর শরীর নিয়ে। তাই দশজনের প্রশংসায় গা না ভাসিয়ে তিনি ব্যস্ত নিজের খুঁত খুঁজতে। ওয়েবসাইট।