ফ্রিদার লালগালিচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রিদা পিন্টো
ফ্রিদা পিন্টো

কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটছেন বেশ কয়েকবার হলো। এবারও ব্যতিক্রম হয়নি। তার পরও লালগালিচায় হাঁটা নিয়ে উচ্ছ্বসিত ফ্রিদা পিন্টো। বিশ্বখ্যাত বিউটি ব্র্যান্ডের হয়ে প্রথম দিনই তাঁকে দেখা গেছে লালগালিচায়। পরনে ছিল গোলাপি গুচ্চি গাউন। দ্বিতীয় দিন পরেছিলেন সঞ্চিতা আজামপুরের নকশা করা গিল্ড ওয়েব গাউন। লালগালিচায় হাঁটার পর ফ্রিদা বললেন, ‘লালগালিচায় হাঁটা নতুন কিছু নয়। তবে এই কান উৎসবের লালগালিচায় হাঁটতে গেলে অন্য রকম এনার্জি পাই। ব্যাকগ্রাউন্ডে সুরের খেলা চলে। রেড কার্পেটে হাঁটার ক্ষেত্রে কান উৎসবকেই আমার কাছে সবচেয়ে গোছালো আসর মনে হয়।’ আইএএনএস।