ফ্রিদার শিম্পাঞ্জি প্রেম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইদানীং শিম্পাঞ্জি নিয়ে রীতিমতো গবেষণা করছেন ফ্রিদা পিন্টো! তবে কি তিনি অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন? মোটেও না, অভিনয়ের খাতিরেই এই শিম্পাঞ্জি নিয়ে ঘাঁটাঘাঁটি। কদিন আগেই মুক্তি পেয়েছে ফ্রিদার নতুন ছবি রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য এপস। ছবির কাহিনি ওই শিম্পাঞ্জি নিয়েই। আর তাই ছবিতে নিজেকে উজাড় করে দিতে এই প্রাণী সম্পর্কে ভালো জানতে-বুঝতে চাইছিলেন ফ্রিদা। এর পর থেকেই ইন্টারনেটে কেবলই শিম্পাঞ্জি নিয়ে পড়াশোনা। এভাবে পড়াশোনা থেকে একসময় শিম্পাঞ্জির প্রেমেই পড়ে গেলেন এই বলিউড তারকা। তাই মনেপ্রাণে চাইছিলেন, ছবিতে যেন বেশি বেশি করে শিম্পাঞ্জিদের সাহচর্য পাওয়া যায়। তবে পরিচালক রুপার্ট ওয়াট বেশ সাবধানী, শুটিংয়ে খুব কম সময়ই ফ্রিদাকে শিম্পাঞ্জিদের সঙ্গে সময় কাটাতে দিয়েছেন। এতে নাকি আবার মনঃক্ষুণ্ন হয়েছেন ফ্রিদা। ওয়েবসাইট।