ফ্রিদার সঙ্গে কথোপকথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানের লাল গালিচায় তাঁকে দেখা গেল দ্বিতীয়বারের মতো। এরই মধ্যে ফ্রিদা পিন্টো হলিউডেও পোক্ত করেছেন নিজের আসন। কান উৎসবে যোগ দেওয়ার মুহূর্তে মুখোমুখি হয়েছিলেন সংবাদমাধ্যমের। সেখানে বললেন, ‘জন্মভূমির ব্যাপারে আমি গর্বিত। তাই কখনোই ভুলি না, কোত্থেকে এসেছি আমি।’ যেসব পরিচালকের সঙ্গে কাজ করেছেন, তাঁদের কীভাবে মূল্যায়ন করবেন? এমন প্রশ্নের কুশলী উত্তর দিলেন ফ্রিদা, ‘ড্যানি বয়েল, জ্যঁ জ্যাক আনো এবং শন পেন—তাঁরা সবাই আলাদা আলাদা চরিত্রের পরিচালক। এই তিনজনকে তুলনার নিক্তিতে তুলতে পারব না। তাঁদের সঙ্গে কাজ করার সময় প্রত্যেককে বুঝতে হবে, বুঝতে হবে তাঁদের চাওয়া-পাওয়া।’ মিড-ডে।