প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহবাগে পাঠক সমাবেশ কেন্দ্রে অ্যাডর্ন পাবলিকেশনসের বই নিয়ে চলছে ‘পাবলিশার অব দ্য মান্থ’। প্রকাশনা প্রতিষ্ঠান অ্যাডর্নের সাত শতাধিক বই আকর্ষণীয় ছাড়ে পাঠকদের হাতে তুলে দিতে এই আয়োজন।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার থাকছে কবিতা, গান ও অনুবাদ সাহিত্য নিয়ে আড্ডা। কাল শুক্রবার থাকছে আত্মজীবনী ও স্মৃতিকথা নিয়ে এবং শনিবার থাকছে নাটক ও নাট্যসাহিত্য নিয়ে।
অ্যাডর্ন প্রকাশনীর প্রধান নির্বাহী সৈয়দ জাকির হোসাইন জানান, এ আয়োজনে পাঠকেরা তাঁদের প্রতিষ্ঠান থেকে প্রকাশিত এবিসি সিরিজের (অ্যাডর্ন বুকস ফর চিলড্রেন) বইসহ বাংলা-ইংরেজি ভাষায় লেখা অন্যান্য বই সংগ্রহ করতে পারছেন বিশেষ ছাড়ে।