বই লিখেছেন কারিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কী জানতে চান কারিনা কাপুরের কাছে? কীভাবে সাইজ জিরো হলেন? এত স্টাইলিশ পোশাক-আশাকের রহস্য কী? এত মেকআপ আর কাজের পরও কীভাবে এত সুন্দর থাকে তাঁর ত্বক?—এসব প্রশ্নেরই উত্তর পাবেন খোদ কারিনার কাছ থেকেই। ডিসেম্বর মাসে প্রকাশ পাচ্ছে তাঁর নিজের লেখা একটি বই; যাতে পাঠকদের তিনি জানাবেন তাঁর জীবনের নানা কথা। এমনকি সাইফ আলী খানের সঙ্গে তাঁর সম্পর্কের কথাও থাকবে বইটিতে। ‘বইটি আরও আকর্ষণীয় এবং ব্যক্তিগত করে তোলার জন্য কারিনা সিদ্ধান্ত নিয়েছেন তাঁর নিজের সংগ্রহ থেকে কিছু ছবি প্রকাশ করার। সাইফ ও কারিনার ছুটি কাটানোর সময় তোলা ছবি থাকবে এই বইয়ে।’ জানিয়েছে একটি সূত্র। জি নিউজ ব্যুরো।