বইমেলা সরাসরি প্রতিদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আই ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা
চ্যানেল আই ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা

প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে প্রতিদিন অমর একুশে বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। বইমেলা সরাসরি সম্প্রচারের এ উদ্যোগে চ্যানেল আইয়ের সঙ্গে রয়েছে আইএফআইসি ব্যাংক। বইমেলা নিয়ে থাকবে পাঞ্জেরি, প্রাইম ব্যাংক ও পাঠক সমাবেশের সৌজন্যে ভিন্ন আয়োজন। বইমেলার সার্বিক আয়োজন নিয়ে ১১ বছর ধরে প্রকাশিত আনন্দ আলো ‘বইমেলা প্রতিদিন’ প্রিন্ট আকারে প্রতিদিন ছাপানো হবে, যা বই মেলায় আগত দর্শক, লেখক, সাহিত্যিক ও দর্শনার্থীদের মাঝে বিনা মূল্যে বিতরণ করা হবে। আইএফআইসি ব্যাংক বইমেলায় প্রতিদিন থাকবে নতুন বই পরিচিতি, লেখক, দর্শক ও দর্শনার্থীদের সাক্ষাৎকারসহ বইমেলার নানা খুঁটিনাটি। বইমেলা উপস্থাপনা করবেন ছড়াকার লুৎফর রহমান রিটন।
আজ দুপুরে চ্যানেল আই ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হয়। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে বইমেলা সরাসরি সম্প্রচার প্রসঙ্গে নানা দিক তুলে ধরেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বইমেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং বইমেলার সঙ্গে আইএফআইসি ব্যাংকের সম্পৃক্ততা ব্যাখ্যা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেডের পরিচালক কামরুল হাসান শায়ক, বইমেলার উপস্থাপক লুৎফর রহমান রিটন ও আহমাদ মাযহার, আনন্দ আলো এবং ‘বইমেলা প্রতিদিন’ সম্পাদক রেজানুর রহমান।