বইমেলায় জয়ের বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী জয় আবারও বই লিখেছেন। বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলায় গতকাল শনিবার এসেছে জয়ের নতুন উপন্যাস হ্যালো ভাইয়া, অভিনয় করতে চাই। প্রকাশ করেছে সৃজনী প্রকাশনী। জয় বললেন, ‘আমরা যখন অভিনয় শুরু করেছিলাম, তখন ছিল একমাত্র চ্যানেল বিটিভি। এখন অসংখ্য টিভি চ্যানেল। অনেক ছেলেমেয়ে এখন টিভিতে অভিনয় করতে চায়। প্রায়ই আমার কাছে এ ধরনের ফোন আসে। আমি দেখেছি, তাদের মধ্যে বেশির ভাগই জীবনের মূল্যবান সময় নষ্ট করে একসময় হতাশাগ্রস্ত হয়ে পড়ে, নয়তো অন্য কোনো খারাপ কাজে নিজেদের জড়িয়ে ফেলে। কেউ কেউ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। হ্যালো ভাইয়া, অভিনয় করতে চাই উপন্যাসটি লিখেছি আমার অভিজ্ঞতার আলোকে।’ ২০১১ সালে বেরিয়েছিল জয়ের প্রথম উপন্যাস সাদা এবং হলুদ।