বইয়ের পোকা শাহরুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিচিত লোকজনের কাছে বইয়ের পোকা হিসেবে নাম আছে শাহরুখ খানের। ব্যক্তিগত পাঠাগারে অজস্র বই সাজানো আছে থরে থরে। তবে শোনা যায়, এসব বই নাকি সাজানোই থাকে। শাহরুখের আর পড়া হয় না! কদিন ধরেই নাকি আবার বই কেনার অভিযানে নেমেছেন এই তারকা। খানের কাছের সূত্র জানাচ্ছে, ব্যক্তিগত পাঠাগারটি আবার ঢেলে সাজানোর কথা ভেবেছেন তিনি। তাই নতুন আরও কিছু বই দরকার। আর সেই উদ্দেশ্যেই বইয়ের দোকানগুলোতে ঢুঁ মারছেন নিয়মিত। আর এবার নাকি কিনছেন কেবল হলিউড ও বলিউডের ওপর বইগুলোই। অনেকেরই বিশ্বাস, না পড়লেও শাহরুখের এই সংগ্রহশালা বেশ ভারী হবে নিশ্চয়ই। টিএনএন।