বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

আজ রোববার বিকেল সাড়ে চারটায় ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে অনুষ্ঠিত হবে কফি টেবল বুক টু ফ্রেন্ডস, ওয়ান কজ: রিমেমবারিং দ্য কনসার্ট ফর বাংলাদেশ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। বিশ্ববিশ্রুত সেতারসাধক পণ্ডিত রবিশঙ্কর এবং বিশ্ববিখ্যাত সংগীতশিল্পী ও বিটলসের অন্যতম সদস্য জর্জ হ্যারিসনের প্রতি কৃতজ্ঞতা জানাতে প্রথম আলো ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের যৌথ উদ্যোগে এ বই প্রকাশিত হচ্ছে। সাজ্জাদ শরিফ সম্পাদিত এ বই প্রকাশ করছে প্রথমা প্রকাশন। ৫০০ টাকা দামের এ বইটি অনুষ্ঠানে পাওয়া যাবে ৪০০ টাকায়।
উল্লেখ্য, ১৯৭১ সালে অনেক মমতা ও সহমর্মিতা নিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর ও সংগীতশিল্পী জর্জ হ্যারিসন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং শরণার্থীদের পক্ষে বিশ্বজনমত গড়ে তুলতে নিউইয়র্কের ম্যাডিসন গার্ডেন স্কয়ারে আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর প্রধান উদ্যোক্তা ছিলেন এ দুই কৃতী।
এই কনসার্টের উদ্যোগ এবং উদ্যোক্তা শিল্পীদের স্মরণে ও সম্মানে প্রথম আলো বিভিন্ন সময় বেশ কিছু রচনা প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায় এ বই প্রকাশিত হচ্ছে।