বইয়ের হাটের এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সপ্তাহে অন্তত একটি দিন বইয়ের সান্নিধ্যে থাকুন’—এই স্লোগান নিয়ে কাঁটাবনের কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্সের সামনের চত্বরে শুরু হয়েছে বইয়ের হাট। গতকাল শনিবার এর উদ্বোধন করেন রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামের ‘সাদা মনের মানুষ’ পলান সরকার। গেল বছর ৩০ এপ্রিল (শুক্রবার) বইয়ের হাট শুরু হয়েছিল। এবার বইয়ের হাট হচ্ছে দ্বিতীয়বারের মতো। এ উপলক্ষে বিকেলে বইয়ের হাটে বসেছিল কবি-সাহিত্যিক-প্রকাশক-পাঠকের এক মিলনমেলা। এ মিলনমেলায় উপস্থিত ছিলেন পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, প্রাবন্ধিক-গবেষক আহমেদ রফিক, সফিউদ্দিন আহমেদ, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, কবি মহাদেব সাহা, রফিক আজাদ, নির্মলেন্দু গুণ, মুহম্মদ নূরুল হুদা, অসীম সাহা, নাসির আহমেদ প্রমুখ।বইয়ের এই হাট বসে প্রতি শুক্রবার বিকেলে। চলে রাত আটটা পর্যন্ত। বইয়ের হাটে যেকোনো প্রকাশক তাঁদের বই বিক্রি করতে পারেন।