বউ চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশে টিভিতে আজ বিকেল চারটা পাঁচ মিনিটে প্রচারিত হবে টেলিছবি বউ চুরি। লিখেছেন মানস পাল। পরিচালনা করেছেন শিমুল সরকার। অভিনয় করেছেন এ টি এম সামসুজ্জামান, মিমো, আ খ ম হাসান, শামীম জামান প্রমুখ।
দীর্ঘদিনের অভিজ্ঞতা নিজাম চোরের। একরাতে মা তাকে স্বপ্নে বড় কিছু চুরি করে দেখাতে বলেছেন। যাতে পরপারে তিনি ছেলের কাজে গর্ব করতে পারেন। নিজামের মা-ও ছিলেন চোর। মাকে চমকে দেওয়ার জন্য নিজাম এবার আরেকজনের বউ চুরি করে। এরপর ঘটে নানা মজার ঘটনা।