বউ শাশুড়ি নট আউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টিভিতে আজ রাত পৌনে নয়টায় প্রচারিত হবে নাটক বউ শাশুড়ি নট আউট। নাটকটি লিখেছেন রুম্মান রশীদ খান এবং পরিচালনা করেছেন নুজহাত আলভী আহমেদ। এতে অভিনয় করেছেন দিতি, মীম, সজল। একজনের ছেলে আর অন্যজনের স্বামী, তাকে নিয়ে বউ-শাশুড়ির যত যুদ্ধ। দিতি তার ছেলে সজলকে অনেকটা জোর করে বিয়েতে রাজি করায়। কিন্তু বিয়ের পর দিতি ঘরের সব ক্ষমতা পুত্রবধূর হাতে ছেড়ে দিতে রাজি হয় না। মীমের পেছনে লেগে থাকে দিতি। মীমও ছেড়ে কথা বলার পাত্রী নয়। দিতি আর মীমের কথার যুদ্ধে অতিষ্ঠ হয়ে পড়ে সজল। একসময় খবর আসে, সজল আর নেই!