বউভক্ত ফারহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রী অধুনার সঙ্গে ফারহান আখতার
স্ত্রী অধুনার সঙ্গে ফারহান আখতার

অনেকগুলো পরিচয় তাঁর। একাধারে চলচ্চিত্র পরিচালক, জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা, গায়ক। তিনি সফল স্বামীও। এই পরিচয়টাও গর্বভরেই দেন ফারহান আখতার। শুধু তা-ই নয়, গর্বভরে বলেন, তাঁর ক্যারিয়ার, কাজ ও সাফল্যে স্ত্রী অধুনার অনেকটাই ভূমিকা।
অধুনাই সব সময় তাঁকে পূর্ণ সমর্থন ও শক্তি জোগান। শাদি কি সাইড ইফেক্টস ছবিতে অভিনয় করা ফারহান এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার ওপর অধুনার অনেক প্রভাব। সব সময় আমাকে শক্তি, আত্মবিশ্বাস জুগিয়ে চলে; আমি যেন উদ্বেগ ছাড়াই কাজগুলো পূর্ণ করতে পারি।’
অধুনা একজন হেয়ার স্টাইলিস্ট। স্বামীর ছবি, অভিনয়শিল্পীদের চুলের ধরন কেমন হবে, সেটাই শুধু নয়, আরও বিভিন্ন পরামর্শ সব সময়ই ফারহানকে দিয়ে থাকেন অধুনা। আইএএনএস।