বউয়ের খোঁজে জন এব্রাহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেতা জন এব্রাহামের জীবনে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। বলিউডের পেশিবহুল এই অভিনেতার এসব পরিবর্তনের ব্যাপারগুলো আরও স্পষ্ট হবে ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ এবং ‘দেশি বয়েজ’ ছবি দুটোতে। তবে ছবির ক্ষেত্রে নয়, বাস্তব জীবনেও এই অভিনেতার বেশ কিছু পরিবর্তন হয়েছে। সম্প্রতি জন এব্রাহামের মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাত্কারে বিষয়গুলো স্পষ্ট হয়েছে।জানা গেছে, বলিউডের আবেদনময়ী অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর এখনো নিঃসঙ্গ দিন কাটাতে হচ্ছে তাঁকে। বিপাশার সঙ্গে সম্পর্কের অবনতির পর চিত্রাঙ্গদা, জেনেলিয়া, দীপিকা ও প্রিয়া মারওয়ার সঙ্গে নতুন সম্পর্ক তৈরি হলেও কোনোটাই স্থায়ী রূপ পায়নি। কিন্তু এই নিঃসঙ্গ জীবন আর ভালো লাগছে জন এব্রাহামের। তাই এবার সরাসরি বউয়ের খোঁজে নেমেছেন জন এব্রাহাম। মনের মতো মেয়ে পেলে বিয়ের পিঁড়িতেও বসতে একাবাক্যে রাজি তিনি।এদিকে বিপাশা বসুর সঙ্গে জন এব্রাহামের প্রতারণার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জন বলেন, ‘সন্দেহ আর ধারণা দুইটা দুই বিষয়। সেটা কখনোই উদাহরণ হতে পারে না। বিপাশা যখন আমার জীবনে ছিল তখনো আমি তাঁকে সম্মান করেছি। সম্পর্ক না থাকলেও এখনো তাঁকে আমি শ্রদ্ধা করি।’