বকলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাত সাতটা ৪৫ মিনিটে দেখানো হবে নাটক বকলম। রচনা ও পরিচালনা করেছেন আমজাদ হোসেন। অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, চিত্রলেখা গুহ, এস এ হক অলীক, আফজাল শরীফ, সোহেল আরমান প্রমুখ। হাজরাবাড়ি ইউনিয়নের পেশকার বাড়ি। এই বাড়ির চার ভাইয়ের মধ্যে বিধু শুধু বকলমই নয়, বুদ্ধিও সবার চেয়ে কম। সবাই ওকে বকলম ডাকতে ডাকতে একসময় তার বিধু নামটা হারিয়ে যায়। সারা দিন সংসারের সবার লাঞ্ছনা-গঞ্জনা আর নির্যাতনে অসহ্য হয়ে একদিন বাড়ি থেকে অভিমান করে বের হয়ে যায় বকলম।