বকুলতলায় ‘সঞ্জীব উৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত কণ্ঠশিল্পী, কবি ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর ৪৯তম জন্মদিন ছিল গতকাল মঙ্গলবার। এ উপলক্ষে গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সঞ্জীব উৎসবের আয়োজন করে দলছুট। দলছুটের প্রধান বাপ্পা মজুমদার বলেন, ‘২০১০ সালের ২৫ ডিসেম্বর দলছুটের নতুন অ্যালবাম আয় আমন্ত্রণ-এর মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয়েছিল এ উৎসব। সামনের দিনগুলোতেও সঞ্জীব উৎসব অব্যাহত থাকবে।’বাপ্পা জানান, সঞ্জীব উৎসবে দলছুট ছাড়াও সংগীত পরিবেশন করেছে ব্রাদারহুড (জয়, পারভেজ), অরণ্য, শহরতলি, অন্যস্বর, দৃক ও পরিধি ব্যান্ড। উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের তিনজন ছাত্রকে ‘সঞ্জীব বৃত্তি’ দেওয়া হয়। ২০০৭ সালের ১৯ নভেম্বর মারা যান সঞ্জীব চৌধুরী।