বকুলতলায় ছায়ানটের দেশঘরের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরুকলা অনুষদের বকুলতলায় ছায়ানটের আয়োজনে দুই দিনব্যাপী দেশঘরের গানের অনুষ্ঠান শুরু হয়েছে গতকাল থেকে। সংগীতজ্ঞ ওয়াহিদুল হকের ৮১তম জন্মদিন উপলক্ষে ছায়ানট এই আয়োজন করেছে।
সন্ধ্যায় এই অনুষ্ঠানে নীলফামারী অঞ্চলের শিল্পী তরণীকান্ত রায় পরিবেশন করেন ‘ও কী সোনারে, মনের আগুনে মন জ্বলিয়া শেষ’, ‘বন্ধুর সোনার মুখে নাই রে মধুর হাসি’ও ‘ও দয়াল গুরু ধরিলেন’।
জয়পুরহাটের আসাদ আলী মণ্ডল ও তাঁর দল পরিবেশন করে কিচ্ছাপালা কলাবতী কন্যা।
‘নৌকা বিলাস’ শীর্ষক কীর্তনটি পরিবেশন করে খুলনার মনীন্দ্রনাথ বিশ্বাস ও তাঁর দল।
আজ শনিবার মহুয়া সুন্দরী পালা পরিবেশন করবে উদীচী শিল্পীগোষ্ঠীর ময়মনসিংহ শাখা। আঞ্চলিক গান পরিবেশন করবেন বগুড়ার জয়নব তাবাস্সুম বানু, শহিদুজ্জামান, পটুয়াখালীর পরেশচন্দ্র মণ্ডল, নোয়াখালীর বেলাল হোসেন।