বক্সার প্রিয়াঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইতরাজ ছবিতে খলচরিত্র, বরফিতে অটিস্টিক ঝিলমিল কিংবা হোয়াটস ইয়োর রাশিতে ১২ রূপে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। নানা স্বাদের চরিত্রে অভিনয় করার ব্যাপারে এই বলিউড তারকার আগ্রহ চোখে পড়ার মতো। প্রিয়াঙ্কা এবার আসছেন এক নারী বক্সারের চরিত্রে। ভারতের ম্যারি কম নামের এক বক্সারের আত্মজীবনী নিয়ে তৈরি হচ্ছে নতুন ছবি। আর তাতে মূল চরিত্রে দেখা যাবে এই বলিউড তারকাকে। বক্সার চরিত্রে অভিনয় করতে হবে, তার আগে চাই প্রস্তুতি। ঝেড়ে ফেলতে হবে কমনীয়তা। আর তাই চাক দে! ইন্ডিয়া ছবির স্পোর্টস অ্যাকশন পরিচালক রব মিলারকে খবর দেওয়া হয়েছে প্রিয়াঙ্কাকে তালিম দেওয়ার জন্য। জি নিউজ ব্যুরো।