প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘আন্তস্কুল শিশু নাট্যোৎসব’। চার দিনের এই উৎসব শুরু হয় ১২ ফেব্রুয়ারি। যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ গ্রাম থিয়েটারের শিশু সংগঠন ভোর হলো ও লিটল থিয়েটার। স্কুলভিত্তিক শিশু নাট্যদলগুলোর অংশগ্রহণে এই উৎসবে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরি স্কুল, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজের, পথ পাবলিক স্কুল, কাহালু উচ্চবিদ্যালয়, জয়পুরহাটের পাঁচবিবি ভোর হলো শাখা, বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, ফয়জুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয়, টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি বিদ্যালয় নাটক মঞ্চস্থ করে।