বগুড়া থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নাট্যদল বগুড়া থিয়েটারের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের উদ্যাপন অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দ শামসুল হক। সন্ধ্যায় বগুড়ার উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ এইচ আযম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন হাসান আরিফ, রবার্ট রবীন মারান্ডী। শেষে নুরলদীনের সারা জীবন নাটক মঞ্চায়ন করা হয়।