বগুড়া থিয়েটারের বর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া থিয়েটার তাদের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার থেকে পাঁচ দিনের কর্মসূচি শুরু করেছে। প্রথম দিন বিকেলে শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সন্ধ্যায় উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ছিল স্মৃতিচারণা। এতে থিয়েটারে সাবেক ও নবীন সদস্যরা অংশ নেন। সন্ধ্যা সাড়ে সাতটায় ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশের প্রখ্যাত চিত্রশিল্পী হাশেম খান।