বগুড়ায় গীতি-নৃত্যালেখ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরুর জন্মদিন উপলক্ষে গতকাল ‘আমরা কজন শিল্পীগোষ্ঠী’ গতকাল উডবার্ন সরকারি গণগ্রন্থাগারে ‘রবির আলো’ নামের গীতি-নৃত্যালেখ্য আয়োজন করে৷ অনুষ্ঠান শুরু হয় ‘হে নূতন দেখা দিক আর-বার’ গানের সঙ্গে সমবেত নৃত্য দিয়ে৷ নৃত্য পরিচালনা করেন আবদুস সামাদ৷ নাচের ফাঁকে ছিল গান ও আবৃত্তি৷ শেষে পরিবেশিত হয় নৃত্যনাট্য চণ্ডালিকা।