বগুড়ায় চলচ্চিত্র উত্সব
বগুড়া ফিল্ম সোসাইটির আট বছর পূর্তি উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘স্বদেশ চলচ্চিত্র উত্সব’। শহরের উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজন করা হয়েছে উৎসবটি। ‘আমার দেশ, আমার গর্ব’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত এ উত্সবে দেশের প্রখ্যাত ও গুণী নির্মাতাদের নয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উত্সবে প্রদর্শনের তালিকায় আছে জহির রায়হানের জীবন থেকে নেয়া, চাষী নজরুল ইসলামের ওরা ১১ জন, আজিজুর রহমানের ছুটির ঘণ্টা, হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন, তারেক মাসুদের রানওয়ে, মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন, খিজির হায়াত খানের জাগো, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রজাপতি এবং রেদওয়ান রনির চোরাবালি।
এর মধ্যে আজ উদ্বোধনী দিনে জীবন থেকে নেয়া, চোরাবালি ও প্রজাপতি প্রদর্শিত হবে।