বগুড়ায় চিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আপন রঙে রাঙাই ধরণী’ শিরোনামে বগুড়ায় চার দিনের চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এই চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন চিত্রশিল্পী মোমিনুল ইসলাম। চারুবন্ধন নামের একটি সংগঠন এই প্রদর্শনীর আয়োজন করেছে। আয়োজক সূত্রে জানা গেছে, চার দিনের এই প্রদর্শনীতে নবীন-প্রবীণ মিলে ১৪ জন চিত্রশিল্পীর ৭০টি শিল্পকর্ম স্থান পেয়েছে।