বগুড়ায় পাঁচ দিনব্যাপী শিশুতোষ নাট্যোত্সব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘ শিশু-কিশোর নাট্যোত্সব ২০১১’। উত্সবে শিশুসাহিত্যিক, নাট্যকার ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের লেখা পাঁচটি নাটক প্রদর্শিত হবে। বগুড়ার সাংস্কৃতিক সংগঠন অ্যামবিশন এই নাট্যোত্সবের আয়োজন করেছে। উত্সবে ফরিদুর রেজা সাগরের লেখা টিপু সুলতান, শেখ সাদী, গিয়াসউদ্দীন আজম শাহ, হাজী মুহম্মদ মহসীন ও ইবনে সিনা নাটক মঞ্চস্থ করবে শিশু-কিশোর নাটকের দল অ আ ক খ। নাট্যোত্সব চলবে ৭ জুন পর্যন্ত।উত্সবের উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকি। এ ছাড়া আরও উপস্থিত থাকবেন ফরিদুর রেজা সাগর, ফজলুল আলম, মোরশেদুল ইসলাম, আফজাল হোসেন, আবদুর রহমান, ইমদাদুল হক মিলন, আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।