বগুড়ায় পূজার উৎসবে অপু বিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গাপূজা উদ্যাপন করতে বগুড়া গেছেন চলচ্চিত্রাভিনেত্রী অপু বিশ্বাস। ১৭ অক্টোবর বগুড়া শহরে বাবার বাড়ি গেছেন তিনি। গতকাল ২৩ অক্টোবর দুপুরে অপু বিশ্বাস বলেন, ‘ছবিতে অভিনয়ের ব্যস্ততা শুরু হওয়ার পর থেকে সেভাবে বগুড়ায় আসা হয় না। প্রায় এক বছর পর এলাম। তবে এখনো কোনো পূজামণ্ডপে যাওয়া হয়নি। আজ (মঙ্গলবার) রাতে অথবা কাল (বুধবার) বিভিন্ন মণ্ডপে যাওয়ার ইচ্ছে আছে। এ ছাড়া আত্মীয়স্বজন, যাঁদের সঙ্গে অনেক দিন দেখা হয় না, এ সময়টায় বাড়ি এলে অনেকের সঙ্গে দেখা হয়। কয়েকটি দিন ভালোভাবেই কেটে যায়।’ আজ দশমীর আনুষ্ঠানিকতা শেষ করবেন। এরপর ঢাকায় ফেরার কথা ভাবছেন অপু। এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অপু বিশ্বাস অভিনীত দুটি ছবি—শাহাদাৎ হোসেনের জিদ্দি মামা ও বদিউল আলমের ১০০% লাভ—বুক ফাটে তো মুখ ফোটে না।