বগুড়ায় শিশু-কিশোর নাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘ফরিদুর রেজা সাগর শিশু-কিশোর নাট্যোৎসব’। গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নাট্যোৎসবের উদ্বোধন করেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক রাবেয়া খাতুন, অভিনেতা আফজাল হোসেন, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন প্রমুখ।মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের লেখা পাঁচটি নাটক নিয়ে শুরু হয়েছে এই উৎসব। বগুড়ার সাংস্কৃতিক সংগঠন অ্যামবিশন এই নাট্যোৎসবের আয়োজন করেছে। উৎসবের প্রথম দিন নাটক টিপু সুলতান মঞ্চস্থ হয়। উৎসব চলবে ৭ জুন পর্যন্ত।