বগুড়ায় শিশুতোষ নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভির জন্য গত শতকের আশির দশকে কিছু শিশুতোষ নাটক লিখেছিলেন ফরিদুর রেজা সাগর। পরে সেগুলো নিয়ে বই বেরিয়েছিল। এবার তেমনই পাঁচটি নাটকের মঞ্চরূপ নিয়ে উৎসবের আয়োজন করা হয়েছে বগুড়ায়। ‘ফরিদুর রেজা সাগর শিশু-কিশোর নাট্যোৎসব’ শিরোনামে এই উৎসব অনুষ্ঠিত হবে বগুড়ার উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। আয়োজন করেছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন অ্যামবিশন। টিপু সুলতান, শেখ সাদী, গিয়াস উদ্দিন আযম শাহ্, হাজী মুহম্মদ মুহসীন ও ইবনে সিনা নাটকগুলো মঞ্চস্থ করবে শিশু-কিশোর নাটকের দল অ আ ক খ। উৎসব উদ্বোধন হবে আজ বিকেলে। অনুষ্ঠানে থাকবেন ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন, আব্দুর রহমান, ইমদাদুল হক মিলন, আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু। ফরিদুর রেজা সাগরের স্ত্রী কণা রেজা বললেন, ‘এই উৎসবে আমারও যাওয়ার ইচ্ছা আছে। নাটকগুলো তো আগেই পড়েছি। সবার ভালো লাগবে।’উৎসব চলবে ৭ জুন পর্যন্ত।