বঙ্গজিৎ দত্ত স্মরণে অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একমনে কাজ করছেন বঙ্গঁজিৎ দত্ত
একমনে কাজ করছেন বঙ্গঁজিৎ দত্ত
রূপসজ্জা শিল্পী বঙ্গঁজিৎ দত্ত
রূপসজ্জা শিল্পী বঙ্গঁজিৎ দত্ত

আজ মঙ্গলবার প্রথিতযশা রূপসজ্জাকর শিল্পী বঙ্গজিৎ দত্তর ১৬তম প্রয়াণ দিবস। তাঁর স্মরণে ‘বঙ্গজিৎ দত্ত প্রয়াণ দিবস উদ্‌যাপন পর্ষদ’ আয়োজন করেছে তিন দিনের অনুষ্ঠানের। এর মধ্যে প্রথম দুদিন গত ২৮ ও ২৯ অক্টোবর আয়াজন করা হয়েছিল রূপসজ্জা–বিষয়ক কর্মশালার। এটি পরিচালনা করেন বঙ্গজিৎ দত্তের ছেলে রূপসজ্জাকর শুভাশীষ দত্ত।

তারই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ ও স্মৃতিচারণা করা হবে। আর সাংস্কৃতিক পর্বে থাকবে কাদা–মাটি, গানের দল সর্বনাম, মাইম আর্ট ও বঙ্গলোকের পরিবেশনা। অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যসারথি আতাউর রহমান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী ও নাট্যজন দেবপ্রসাদ দেবনাথের উপস্থিত থাকার কথা রয়েছে।