বঙ্গবন্ধু চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধু শিশু চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগিতা’র আয়োজন করা হয়। পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে ৬ থেকে ১৩ বছর বয়সী শিশু-কিশোরেরা অংশগ্রহণ করে। শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে বিকেলে শওকত ওসমান মিলনায়তনে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।