বঙ্গবন্ধুকে নিবেদিত আবৃত্তিসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবৃত্তিকারদের সংগঠন চারুকণ্ঠ আবৃত্তি সংসদের ধারাবাহিক আয়োজন ‘বিনম্র রোদের ছায়া’। সেই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ঊনবিংশ পর্ব। পর্বটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত। সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের ভিআইপি সেমিনারে অনুষ্ঠিত হলো ‘বঙ্গবন্ধু: নিবেদিত পঙ্ক্তিমালা’ শীর্ষক আবৃত্তিসন্ধ্যাটি।