বঙ্গবন্ধুকে নিয়ে পূর্ণাঙ্গ নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর, যৌবন, সংগ্রামী জীবন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার পর বাংলাদেশকে পুনর্গঠন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ড—এই সবকিছু নিয়ে নাটক তৈরি করেছে লোকনাট্যদল। এতে তুলে ধরা হয়েছে পাকিস্তানি হানাদারদের সহযোগী যুদ্ধাপরাধীদের হিংস্র চিত্রও। কবি নির্মলেন্দু গুণের কবিতা থেকে নেওয়া হয়েছে নাটকের নাম, মুজিব মানে মুক্তি। পরিকল্পনা, গ্রন্থনা, নাট্যায়ন ও নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনভিত্তিক ৪৫ মিনিটের এই নাটকে অভিনয় করেছেন ৪০ জন নাট্যকর্মী। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন ইশা আল জামী।জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে নাটকটির দুটি প্রদর্শনী হবে। প্রথমটি বিকেল সাড়ে চারটায়, দ্বিতীয়টি সন্ধ্যা সাড়ে সাতটায়।মুজিব মানে মুক্তি নাটক প্রসঙ্গে লাকী বললেন, ‘এর আগে বঙ্গবন্ধুর কণ্ঠ এবং বিভিন্নভাবে তাঁকে মঞ্চনাটকে আনা হয়েছে। কিন্তু এবার বঙ্গবন্ধুর পুরো জীবন নিয়ে আমরা পূর্ণাঙ্গ নাটক তৈরি করেছি।’