বঙ্গবন্ধুময় তারকাদের ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো বলেছিলেন, ‌‌‌‘আমি হিমালয় দেখিনি, শেখ মুজিবকে দেখেছি।’ কাস্ত্রোর মতো ভাগ্যবান হয়তো আজকের প্রজন্ম নয়। কিন্তু আজকের প্রজন্ম গর্ব করে নিশ্চয়ই বলতে পারে, ‘ঘুমিয়ে আছে জাতির পিতা আমাদের অন্তরে।’

একটি মুজিবরের কণ্ঠ আজ শুধু লক্ষ নয়, কোটি কণ্ঠে ভেসে উঠেছে তরুণ প্রজন্মের কি-বোর্ডে। সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণেরা শোক ও শ্রদ্ধায় স্মরণ করছেন বঙ্গবন্ধুকে। বিনোদনজগতের তারকারাও বিনম্র শ্রদ্ধা প্রকাশ করেছেন ফেসবুকের পাতায়। লিখেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজও বেঁচে আছেন দেশপ্রেমীদের হৃদয়ে।

ফেসবুকে জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার অফিশিয়াল পেজে গেলেই দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর ছবি। এ অভিনেত্রী লিখেছেন, ‘আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। বাঙালি জাতির শোকের দিন।’

‘ভুবন মাঝি’খ্যাত পরিচালক ফাখরুল আরেফিন খান আজ ফেসবুকে বঙ্গবন্ধুর একটি ছবি দিয়ে লিখেছেন, ‘বেইমান জাতির বিশ্বাসী পিতা...ক্ষম অপরাধ।’

জাতীয় শোক দিবসে অভিনেত্রী শবনম ফারিয়াও তাঁর প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন। লিখেছেন সেই বিখ্যাত গানের লাইন, ‘শোনো, একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে-বাতাসে ওঠে রণি।’

অভিনেতা ইরেশ যাকেরের ফেসবুক প্রোফাইলেও শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাদা–কালো একটি ছবি

অভিনেত্রী পরীমনি ফেসবুকে ধানমন্ডি ৩২ নম্বরের সেই সিঁড়ির ছবি দিয়েছেন। লিখেছেন, ‘শোক পরিণত হোক শক্তিতে...’