বঙ্গবিভূষণের অর্থ ত্রাণ তহবিলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বঙ্গবিভূষণ’ সম্মানের দুই লাখ টাকার চেক ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুচিত্রা সেন। তাঁর এই সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন মেয়ে মুনমুন সেন। এর আগে গত রোববার পশ্চিমবঙ্গ সরকার ১৩ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘বঙ্গবিভূষণ’ এবং তিনজন বিশিষ্ট ব্যক্তিকে ‘বঙ্গভূষণ’ সম্মান দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সুচিত্রা সেন। তাঁর পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন মেয়ে মুনমুন সেন ও নাতনি রাইমা সেন।