বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদের বর্ষপূর্তি

এক বছর পার করল বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ। দুই দিনের বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি। গতকাল বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ছিল এর প্রথম দিনের আয়োজন।
‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গেয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান শুরু করেন অতিথিরা। সে সময় উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কবি অসীম সাহা, আজিজুর রহমান, নূহ-উল-আলম লেনিন, সংগঠনটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শ্যামসুন্দর শিকদার।
অনুষ্ঠানে ছিল আলোচনা, গান, আবৃত্তি ও নৃত্য। গৌড়ীয় আঙ্গিকে ‘আনন্দধ্বনি জাগাও’ গানের সঙ্গে নাচ করেন নৃত্যশিল্পী র্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস। চিত্রশালার পাঁচ নম্বর গ্যালারিতে আয়োজন করা হয়েছে প্রয়াত চিত্রশিল্পী কাজী হাসান হাবিবের একক চিত্র প্রদর্শনী। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনও থাকবে আলোচনা, কবিতা, সংগীত ও নৃত্য।