বচ্চন-খানের লড়াই!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসছে জুলাইয়ে অমিতাভ বচ্চন ও আমির খানের মধ্যে লড়াইটা জমবে ভালো। কারণ, পয়লা জুলাই দুই তারকার দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। একটি বিগ বি অভিনীত বুড্ডা হোগা তেরা বাপ, অপরটি আমির খানের দিল্লি বেল্লি। এক বৃদ্ধ হঠাৎ নিজেকে তরুণ ভাবতে শুরু করেন—এমনি গল্প নিয়ে তৈরি হয়েছে বচ্চনের ছবিটি। আর তিন অবিবাহিত তরুণ বন্ধুর গল্প হচ্ছে খানের দিল্লি বেল্লি। নিজের ছবিটি নিয়ে খোদ বচ্চন বেশ উচ্ছ্বসিত। টুইটারে এক বার্তায় বচ্চন বলেন, ‘বুড্ডা হোগা তেরা বাপ ছবির কাজ আরাকষান-এর পর শুরু করেছিলাম। পরের ছবিটিই মুক্তি পাচ্ছে আগে, ১ জুলাই। আরআরাকষান মুক্তি পাবে ১২ আগস্ট।’ ওয়েবসাইট।