বচ্চন পদবি নয়, ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া

তিনি চলচ্চিত্র তারকা, বাবাও বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। এই দুই কারণে অভিষেক অবশ্যই ছিলেন সুপাত্র। তবে জুনিয়র বচ্চনের দাবি, ঐশ্বরিয়া তাঁকে তাঁর তারকাখ্যাতি কিংবা নামের শেষে বচ্চন পদবিটার জন্য বিয়ে করেননি। আর ঐশ্বরিয়াও বিশ্বের সবচেয়ে সেরা সুন্দরীদের একজন—এত তথ্য মাথায় রেখে অভিষেকও বিয়ে করেননি তাঁকে। বরং দুজন দুজনকে বিয়ের কারণ ছিল একটাই—ভালোবাসা!
স্টার ওয়ার্ল্ডের ‘কফি উইথ করন’ অনুষ্ঠানের নতুন পর্বে হাজির হয়ে অভিষেক বলেন, ‘সে আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। তবে আমাদের একসঙ্গে হওয়ার কারণ বাহ্যিক সৌন্দর্য নয়। চলচ্চিত্র তারকা কিংবা নামের শেষে বচ্চন আছে বলেই ও আমাকে বিয়ে করেনি।’ পিটিআই।