বচ্চনদের নতুন বাড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুম্বাই শহরে চারটি বাড়ির মালিক যে পরিবার, তাদের কি জায়গা নিয়ে টানাটানি হতে পারে? হচ্ছে তো, আর এ জন্যই আরও একটি বাড়ি কিনেছেন অমিতাভ বচ্চন। জনক, বৎস, প্রতীক্ষা আর জলসার পর এবার তাঁদের নতুন এই বাড়ি। পরিবারের সব সদস্য মিলে জলসাতেই থাকেন তাঁরা। নতুন এই বাড়িটি জলসার ঠিক পেছনেই। দুটো বাড়ির দেয়াল ভেঙে দেওয়া হয়েছে। ফলে বাড়ির পেছনে বড়সড় এক উঠান পেয়ে গেছেন তাঁরা। বাড়ির ছোট্ট সদস্য আরাধ্যর খেলার জায়গাও বাড়ল।নতুন এই বাড়ির মালিক যৌথভাবে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। মুম্বাই মিরর।