বচ্চনের স্মৃতিবিজড়িত কলকাতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মওকা পেলেই কলকাতায় আসেন অমিতাভ বচ্চন। এই শহরেই জীবনের প্রথম চাকরিটি পেয়েছিলেন বলিউডের এই তারকা। তাই কলকাতার স্মৃতি তাঁর কাছে অন্য রকম। ‘কলকাতায় এলে মনে অন্য রকম একটা সুখানুভূতি কাজ করে। তরুণ বয়সে চাকরির জন্য এই কলকাতাতেই এসে ধরনা দিয়েছিলাম। একজন আমাকে আশ্বস্ত করেছিলেন, মনমতো একখানা চাকরি পেয়ে যাবে হে। হলোও তাই।’ বললেন অমিতাভ। বচ্চন প্রথমে শ-ওয়ালেস নামের একটি প্রতিষ্ঠানে চাকরি নেন। পরে একটি শিপিং প্রতিষ্ঠানে বেশ কিছুদিন কাজ করেন। ওয়েবসাইট।