বছরজুড়ে পদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরণ্যক নাট্যদল, থিয়েটার আর্ট ইউনিট, নাট্যধারা, থিয়েটার, সুবচন, ঢাকা পদাতিক, পদাতিক নাট্যসংসদ টিএসসি, পদাতিক নাট্য সংসদ বাংলাদেশসহ একাধিক দল মঞ্চে পদক দিয়ে আসছে। কোনো দল দুই বছর পরপর আবার কোনো দল এক বছর পরপর এ পদক দিয়ে থাকে। এ বছর বেশ কয়েকটি নাটকের দল ও দল প্রবর্তিত সম্মাননা পদক দিয়েছে।থিয়েটার আর্ট ইউনিট প্রবর্তিত এস এম সোলায়মান প্রণোদনা বৃত্তিএ বছরও থিয়েটার আর্ট ইউনিট এস এম সোলায়মানের স্মরণে থিয়েটার আর্ট ইউনিট প্রবর্তিত প্রণোদনা বৃত্তি প্রদান করেছে। তরুণ নাট্যকর্মীদের মঞ্চে উৎসাহী করার জন্য প্রতিবছর এ বৃত্তি দেওয়া হয়। এ বছর ২২ সেপ্টেম্বর জাতীয় নাট্যশালায় এ বৃত্তি দেওয়া হয়। এবার বৃত্তি পেয়েছেন অভিনেত্রী ও নির্দেশক ত্রপা মজুমদার।থিয়েটার প্রবর্তিত মোহাম্মদ জাকারিয়া ও মুনীর চৌধুরী পদকপ্রতিবারের মতো এবারও থিয়েটার প্রবর্তিত মোহাম্মদ জাকারিয়া সম্মাননা ও মুনীর চৌধুরী পদক দেওয়া হয়েছে। গত ২৭ নভেম্বর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে এ সম্মাননা ও পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোহাম্মদ জাকারিয়া সম্মাননা পেয়েছেন থিয়েটারের পত্রিকা থিয়েটারওয়ালা এবং মুনীর চৌধুরী পদক পেয়েছেন পশ্চিম বাংলার বিশিষ্ট নাট্যজন মনোজ মিত্র।নাট্যধারা প্রবর্তিত ‘তনুশ্রী পদক’২০০০ সালের ২৯ নভেম্বর নাট্যধারার প্রতিশ্রুতিশীল অভিনেত্রী নাট্যকর্মী তনুশ্রী পৃথিবী ছেড়ে চলে যান। পরের বছর থেকেই তাঁর স্মৃতি ধরে রাখার জন্য তরুণ নাট্যকর্মীদের মধ্যে তনুশ্রীর নামে পদক দিয়ে আসছে নাট্যধারা। সেই ধারাবাহিকতায় এবারও তনুশ্রী পদক দেওয়া হয়েছে। ৮ জুলাই এ পদক দেওয়া হয়। এবার এ পদক পেয়েছেন তরুণ নাট্যনির্দেশক শুভাশিস সিনহা।