বছরে তিন-চারটি ছবি করব: অনন্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখন থেকে বছরে তিন থেকে চারটি ছবি নির্মাণ করব। এর মধ্যে একটিতে আমি অভিনয় করব। বাকি ছবিগুলোতে নতুনদের নিয়ে কাজ করব।’
বাংলা চলচ্চিত্রে নতুনদের সুযোগ করে দিতেই এমন পরিকল্পনার কথা জানালেন আলোচিত নায়ক, প্রযোজক, পরিচালক এম এ জলিল অনন্ত।
আজ শনিবার রাজধানীর বলাকা প্রেক্ষাগৃহে সালমান শাহ স্মরণ উত্সবে প্রথম আলোকে এ ইচ্ছার কথা জানান অনন্ত। উত্সবে সালমান শাহ প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘আমার অনেক পছন্দের অভিনেতা সালমান শাহ। সালমানের মতো সন্তানের জন্মে আলোকিত হয়েছে বাংলা চলচ্চিত্র। ধন্যবাদ সালমানের মা-বাবা ও চলচ্চিত্রে সালমানের আবিষ্কারক সোহানুর রাহমান সোহানকে।’
গত ঈদুল ফিতরে অনন্ত অভিনীত, প্রযোজিত ও পরিচালিত মোস্ট ওয়েলকাম-২ ছবিটি মুক্তি পায়।