বছরে ১০টির বেশি ছবি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন থেকে শাকিব খান বলছেন, তিনি কোনো অবস্থাতেই বেশি চাপ নিয়ে কাজ করবেন না। এর ফলে কাজের মান ভালো হয় না। এবার তিনি বাস্তবেই কাজ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। নির্মাতাদের জানিয়ে দিলেন, কোনোভাবেই বছরে ১০টির বেশি ছবিতে কাজ করবেন না। আর সেভাবেই তিনি নির্মাতাদের ছবির কাজের সময় বণ্টন করছেন। জানা গেছে, ছবির সংখ্যা কমিয়ে দেওয়ার কারণে শাকিব এখন নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণাধীন ছবিগুলোর কাজ শেষ করতে পারছেন। ডাবিংও করছেন পূর্বনির্ধারিত সময় অনুযায়ী। শাকিবের এই সিদ্ধান্তে খুশি হয়েছেন শিডিউল পাওয়া প্রযোজকেরা। তাঁদের মতে, এখন আর তাঁদের একটি ছবি নিয়ে বছরের পর বছর বসে থাকতে হবে না। যাঁরা শিডিউল পাবেন, তাঁরা স্বস্তিতে কাজ করতে পারবেন। আর শিডিউলের জন্য প্রযোজকদের সঙ্গে শাকিব খানের কোনো ঝামেলা হবে না।