বছরের প্রথম দিনটি মান্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমীর উন্মুক্ত মঞ্চে নায়ক মান্নার স্মরণে থাকছে ‘মান্না উৎসব ২০১৬’। এ নিয়েই গতকাল সোমবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে মান্না ফাউন্ডেশন।
গতকাল দুপুরে এফডিসির ভিআইপি প্রজেকশন মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মান্না ফাউন্ডেশনের চেয়ারপারসন ও প্রয়াত অভিনেতার সহধর্মিণী শেলী মান্না উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, অনুষ্ঠানটিতে মান্না অভিনীত ছবির পরিচালক, সহশিল্পীরা চলচ্চিত্রে মান্নার অবদান, সফলতাসহ নানা বিষয়ে স্মৃতিচারণা করবেন। থাকবে মান্না অভিনীত চলচ্চিত্রের গান নিয়ে তারকাদের বিশেষ পরিবেশনা। এ ছাড়া ওই দিনই একই সঙ্গে দোয়েল চত্বর ও শাহবাগে মান্না স্মরণে বিভিন্ন আয়োজন থাকছে।
এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী ফেরদৌস, রিয়াজ, মৌসুমী, পপি, জায়েদ খান প্রমুখ।