বছরের সবচে আবেদনময়ী মিলা কুনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর সবচে আবেদনময়ী নারীর খেতাব জিতলেন ‘ব্ল্যাক সোয়ান’খ্যাত অভিনেত্রী মিলা কুনিস। সম্প্রতি তাঁকে এই খেতাবে ভূষিত করেছে যুক্তরাষ্ট্রের ‘এস্কোয়ার’ ম্যাগাজিন। গত বছর এ খেতাব জিতেছিলেন পপগায়িকা ও অভিনেত্রী রিয়ান্না।‘এস্কোয়ার’ ম্যাগাজিনের নভেম্বর সংখ্যার জন্য সংক্ষিপ্ত পোশাকে বেশ কিছু ছবিও তুলেছেন মিলা। মাত্র সাত বছর বয়সে পরিবারের সঙ্গে ইউক্রেন থেকে লস অ্যাঞ্জেলেসে এসে বসতি গেড়েছিলেন মিলা কুনিস। নিজের অভিবাসী জীবনের গল্প, শিল্পাঙ্গনে বিচরণ, রাজনীতিসহ নানা বিষয় নিয়ে তিনি আলাপচারিতায় মেতেছিলেন ‘এস্কোয়ার’ ম্যাগাজিনের সঙ্গে মিলা। তাঁর সেই সাক্ষাত্কার ঠাঁই পাবে ম্যাগাজিনটির নভেম্বর সংখ্যায়। এক খবরে এমনটিই জানিয়েছে ইয়াহু নিউজ।কমেডি ধাঁচের মার্কিন টিভি সিরিজ ‘দ্যাট সেভেনটি’স শো’র মাধ্যমে প্রথম তারকাখ্যাতি পেয়েছিলেন মিলা। পরবর্তী সময়ে তিনি ‘ফরগেটিং সারাহ মার্শাল’ (২০০৮) এবং ‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’-এর (২০১১) মতো কমেডি ছবিতে অভিনয় করেন। মিলা কুনিস অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো: ‘পিরানহা’, ‘ম্যাক্স পাইন’, ‘গেট ওভার ইট’, ‘আমেরিকান সাইকো ২’, ‘ডেট নাইট’ প্রভৃতি।