বছরের সেরা অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোলিং স্টোন ম্যাগাজিনের বিচারে এ বছরের সেরা অ্যালবাম নির্বাচিত হয়েছে ক্যানি ওয়েস্টের মাই বিউটিফুল ডার্ক টুইস্টেড ফ্যান্টাসি। এটি কৃষ্ণাঙ্গ গায়ক ওয়েস্টের পঞ্চম অ্যালবাম। গত ২২ নভেম্বর এটি বাজারে আসে। এরই মধ্যে অ্যালবামটির পাঁচ লাখ কপি বিক্রি হয়েছে। দেরিতে মুক্তি পাওয়ায় অ্যালবামটি গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকায় ঠাঁই পায়নি। রোলিং স্টোন-এর বিচারে বছরের দ্বিতীয় সেরা অ্যালবাম হচ্ছে ব্রাদার্স। তৃতীয় অবস্থানে আছে এলটন জন ও লিওন রাসেলের যৌথ অ্যালবাম দি ইউনিয়ন। ওয়েবসাইট।