বছরের সেরা জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টোয়ালাইট ছবির তারকা জুটি একে অন্যের প্রেমে পড়েছেন। এ নিয়ে বছরজুড়ে নানা গল্প-গুজব ছড়িয়েছে গণমাধ্যম। তবু মুখে কুলুপ এঁটে বসে আছেন অভিনেতা রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টেন স্টুয়ার্ট। তাতে কী! এমটিভি কর্তৃপক্ষ চলতি বছরের সেরা যুগলের মর্যাদা দিয়েছে হার্টথ্রব এই জুটিকে। এদিকে বছরের চমৎকার বিয়ে ও সেরা দম্পতির তকমাটা পেয়েছেন ভারতে বিয়ের আয়োজন করে হইচই ফেলা দেওয়া রাসেল ব্র্যান্ড ও ক্যাটি পেরি। কাকতালীয়ভাবে ২০০৯ সালে এমটিভিরই এক অনুষ্ঠানে পরিচয় হয়েছিল দুজনার। ওয়েবসাইট।