বঞ্চনার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঞ্চনার অভিযোগ রয়েছে প্রয়াত সংগীত তারকা বব মার্লের ছেলে কাই-ম্যানি মার্লের বইয়ে। বইটি হচ্ছে ডিয়ার ড্যাড। গত ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় বইটি। বিক্রিও ভালো। বইয়ে সরাসরি কোনো অভিযোগ করেননি কাই-ম্যানি মার্লে। লেখার ধরনে ফুটে উঠেছে তা। কাই-ম্যানি অবশ্য বলেছেন, ‘বইয়ে আমার পরিবারের ওপর কোনো আঘাত করা হয়নি। আমি আমার ভাইবোনকে অনেক বেশি ভালোবাসি।’ বইটি যে এমন মাথাব্যথা হয়ে দাঁড়াতে পারে, তা কাই-ম্যানি আঁচ করেছিলেন। কিন্তু তাঁর এ বোধোদয় হয় প্রকাশকের কাছে পাণ্ডুলিপি জমা দেওয়ার পর। তিনি তখন বইয়ের কিছু বিষয় পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। কিন্তু তা আর হয়ে ওঠেনি। এ নিয়ে পরে বইয়ের সম্পাদক ফারাহ গ্রের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। বইয়ে প্রকাশিত হয়েছে, কাই-ম্যানি মার্লেকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। ওয়েবসাইট।